অলআউট হয়নি বাংলাদেশ
আলোকস্বল্পতায় আগেভাগে শেষ হওয়া তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ৩৬৯ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিন।
বাংলাদেশ তৃতীয় দিনটা শুরু করেছিল ২ উইকেটে ৪০ রান নিয়ে। সকালে শাহাদাত হোসেন অল্পেতে ফিরে গিলেও লিটন দাসকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন মুমিনুল হক। মুমিনুল ফেরেন ঠিক ৫০ করে। লিটন করেছেন ৪০। এরপর বাংলাদেশ ফলো অন এড়িয়েছে জাকের আলী ও তাইজুল ইসলামের প্রতিরোধে। সপ্তম উইকেট দুজন যোগ করেন ৬৮ রান। জাকের পেয়েছেন দুই টেস্টের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি।
জাকেরের বিদায়ে বিপদে বাংলাদেশ
জাস্টিন গ্রিভসকে ছক্কা মারতে গিয়েছিলেন জাকের আলী। কিন্তু জেইডেন সিলস অনেকটা দৌড়ে এসে ডিপ মিডউইকেটে দারুণ এক ক্যাচ নিলেন। ৫৩ রান করা জাকের অবিশ্বাস্যে দাঁড়িয়ে ছিলেন কিছু সময়। বাংলাদেশ অষ্টম উইকেট হারাল ২৪৬ রানে। এরপর হাসান মাহমুদ ও তাসকিন ফলো অন এড়ানোর কাজটা করে ফেলেছেন। বাংলাদেশের স্কোর ২৫১/৮।
সপ্তম উইকেট হারাল বাংলাদেশ
জাকের আলীর সঙ্গে সপ্তম উইকেটে ৬৮ রানের জুটি গড়ার পর বিদায় নিলেন তাইজুল ইসলাম। আলজারি জোসেফের বলে বোল্ড হওয়ার আগে ২৫ রান করেছেন তাইজুল। আলজারি জোসেফের এটি তৃতীয় শিকার। বাংলাদেশের স্কোর ২৩৪/৭।
মুমিনুল–লিটনে আশাভঙ্গের সেশন
৩ উইকেটে ১০৫ রান নিয়ে সেশনটা শুরু করেছিল বাংলাদেশ। মুমিনুল হক ও লিটন দাসের জুটি আশাই জোগাচ্ছিল। কিন্তু ফিফটি করেই মুমিনুলের বিদায়ে ৬২ রানের জুটি ভাঙার পর লিটন দাসেরও বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী রানটাকে নিয়ে গেছে ১৬৫ রানে। মিরাজ ২২ ও জাকের ৫ রানে ব্যাট করছেন। বাংলাদেশ পিছিয়ে আছে ২৮৫ রানে।
বড় জুটির সম্ভাবনা জাগিয়ে আউট মুমিনুল
টেস্ট ক্যারিয়ারের ২১তম ফিফটি করার পরের বলেই আউট হয়ে ফিরলেন মুমিনুল হক। সিলসের বলে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যান।
ভালোই ব্যাটিং করছিলেন। মনে হচ্ছিল লিটন দাসের সঙ্গে বড় জুটি গড়তে যাচ্ছেন। কিন্তু মুমিনুলের আউটে চতুর্থ উইকেট জুটি ভাঙল ৬২ রানে। লিটন দাস অপরাজিত আছেন ৩০ রান করে। তাঁর সঙ্গী জুটি গড়তে এসেছেন এ টেস্টে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৮।
প্রথম সেশনে ৬৫ রান বাংলাদেশের
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা খারাপ যায়নি বাংলাদেশের। ২ উইকেটে ৪০ রান নিয়ে দিন শুরু করা দলটি প্রথম সেশন শেষ করেছে ৩ উইকেটে ১০৫ রান তুলে। এই সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু শাহাদাত হোসেনের উইকেট। শাহাদাতের বিদায়ের পর লিটন দাসকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েছেন মুমিনুল হক। মুমিনুল ৩৮ ও লিটন অপরাজিত ২১ রানে। বাংলাদেশ এখনো ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে ৩৪৫ রানে।
বাংলাদেশের সুযোগ হারানোর দিন
কী দারুণ শুরুই না এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেসার দিনের প্রথম তিন ওভারের মধ্যে তুলে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট। তাতে ৫ উইকেটে ২৫০ থেকে দেখতে না দেখতেই ২৬১/৭ হয়ে যায় ক্যারিবীয়দের স্কোর। সেখান থেকেই বাংলাদেশকে হতাশ করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিয়ানরা। তাতে সবচেয়ে বড় অবদান জাস্টিন গ্রিভসের। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১১৫ রানে। ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেটে তাঁর সঙ্গী কেমার রোচও ফিরেছেন ক্যারিয়ার–সর্বোচ্চ ৪৭ রান করে। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাইজুল ইসলাম পেয়েছেন ১ উইকেট।
ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ দিন শেষ করেছে ৪০ রানে। ১৯ রানের জুটি গড়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক (৭*) ও শাহাদাত হোসেন (১০*)। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ পিছিয়ে আছে ৪১০ রানে।
বাংলাদেশের দুই ওপেনারের মধ্যে জাকির হাসান ১৫ রান করে বোল্ড হয়েছেন জেইডেন সিলসের বলে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জীবন পেয়েও ইনিংসটাকে বড় করতে পারেননি, আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করে।
শুভ রাত্রি!
মাহমুদুল হাসানেরও বিদায়
আলজারি জোসেফের করা আগে ওভারে গালিতে ক্যাচ তুলেও মিকাইল লুইয়ের ব্যর্থতায় বেঁচে গিয়েছিলেন মাহমুদুল হাসান। আলজারির পরের ওভারে আর পার পেলেন না বাংলাদেশ ওপেনার। এবার দ্বিতীয় স্লিপে অ্যালিক অ্যাথানেজের হাতে ক্যাচ তুলে বিদায় মাহমুদুলের। ৩৩ বলে ৫ রান করেছেন এই ওপেনার। দুই ওভারে ২ উইকেট হারানো বাংলাদেশের স্কোর ২১/২।
৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
৫ উইকেটে ২৫০ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আজ ১১ রান যোগ করতেই হারিয়ে ফেলে আরও ২ উইকেট। এরপর বাংলাদেশকে হতাশ করে সেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৪৫০ রান তুলে। ২০১৪ সালের পর ঘরের মাঠে ক্যারিবীয়দের এটিই সর্বোচ্চ ইনিংস।
জাস্টিন গ্রিভস ও কেমার রোচের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ১৪০ রান এসেছে তাঁদের জুটিতে। রোচ ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের তৃতীয় শিকার হলেও তিন টেস্টের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন।
মিরাজের দ্বিতীয় শিকার সিলস
ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা পেয়ে গিয়েছিলেন জেইডেন সিলস। ১৮ রান করা সিলস পরে আবারও উড়িয়ে মারতে গিয়ে হাসান মাহমুদের দারুণ এক ক্যাচের শিকার হন। অনেকটা পেছনে দৌঁড়ে কাউ কর্নারে ক্যাচটি নিয়েছেন হাসান। ওয়েস্ট ইন্ডিজ ৪৪০/৯।
বাংলাদেশের হতাশার সেশনে, গ্রিভসের সেঞ্চুরির আনন্দ
৮ উইকেটে ৪১৫ রান তুলে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে জাস্টিন গ্রিভস ১০৯ ও কেমার রোচ ফেরার পর উইকেটে আসা জেইডেন সিলস অপরাজিত ১ রানে।
সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য এনে দিয়েছেন হাসান মাহমুদ। কেমার রোচকে বোল্ড করে ইনিংসে নিজের তৃতীয় উইকেট পেলেন এই পেসার। ৩টি উইকেটই হাসান পেয়েছেন আজ।
রোচের বিদায়, গ্রিভসের প্রথম সেঞ্চুরি
কেমার রোচকে বোল্ড করে রেকর্ড ১৪০ রানের জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। বাংলাদেশের বিপক্ষে টেস্টে অষ্টম উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। গ্রিভস–রোচ ভেঙেছেন জিম্বাবুয়ের ট্র্যাভিস ফ্রেন্ড ও হিথ স্ট্রিকের রেকর্ড। ২০০১ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০৮ করেছিলেন ফ্রেন্ড–স্ট্রিক জুটি।
রোচ ৩ রানের জন্য ফিফটি না পেলেই তাঁর ফেরার পরের ওভারের প্রথম বলেই তাইজুল ইসলামকে ৪ মেরে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪০৮/৮।
মিরাজের ব্যর্থ রিভিউ
হতাশা নিয়েই ড্রিংকস বিরতিতে বাংলাদেশ
লাঞ্চের পরের সময়টা হতাশাতেই কাটছে বাংলাদেশের। গ্রিভস–রোচ জুটি অনেক চেষ্টা করেও ভাঙতে পারছেন না তাসকিন–মিরাজরা। এর মধ্যে অবশ্য নিজেরা বড় ভুলও করেছেন। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন গ্রিভস। কিন্তু আউটের জন্য আবেদনই করেনি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৪ ওভারে ৭ উইকেটে ৩৭০। গ্রিভস ৮৩ ও রোচ ৩১ রানে অপরাজিত আছেন।
গ্রিভস–রোচ জুটির ১০০ পার
২৬১ রানে ৭ম উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তখন স্বাগতিকদের তিন শ রানও মনে হচ্ছিল দূরের বাতিঘর। কিন্তু এরপরই দারুণ প্রতিরোধ গড়ে তোলেন গ্রিভস–রোচ জুটি। এ জুটিতেই ৩৫০ পেরিয়ে গেল উইন্ডিজ। সঙ্গে দুজনের জুটিও পেরোল ১০০। ১২২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৬৪ রান।
বাংলাদেশকে হতাশ করে ক্যারিয়ার–সর্বোচ্চ রান গ্রিভসের
২ টেস্টের ৪ ইনিংসে ৬৮ রান। অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট এই পরিসংখ্যান নিয়েই খেলতে নেমেছিলেন জাস্টিন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার সেই রান ছাড়িয়ে গেলেন এক ইনিংসেই। বাংলাদেশের বোলারদের হতাশ করে ৬৯ রানে ব্যাট করছিলেন গ্রিভস। দিনের প্রথম তিন ওভারে ২ উইকেট হারানোর পর কেমার রোচকে নিয়ে অষ্টম উইকেটে ৮১ রান যোগ করে ফেলেছেন গ্রিভস। টেস্টে অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ জুটি এটি। আগের রেকর্ড ৫৯ রানের, ২০০৯ সালে গ্রেনাডায় ট্রাভিস ডাউলিন ও রায়ান অস্টিনের। দ্বিতীয় সেশনের তিন ওভার শেষে ক্যারিবীয়দের রান ৩৪২/৭।
আম্পায়ার্স কলে বেঁচে গেলেন কেমার রোচ
হাসান মাহমুদের ওভারের শেষ বলটা ছিল ফুলার লেংথে। ফ্লিক করতে চেয়ে পারেননি রোচ, প্যাডে লাগে বল। এলবিডব্লুর জন্য জোরালো আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার না বলে দেওয়ার পর রিভিউ নেয় বাংলাদেশ। দেখা গেল, বল লেগ স্টাম্পে আঘাত হানত। তবে আম্পায়ার্স কলে বেঁচে গেলেন রোচ।
৮৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ২৬৮
হাসানের আরেকটি উইকেট
নিজের দ্বিতীয় ওভারেও উইকেট নিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের পেসারের বলে গালিতে ক্যাচ তোলেন আলজারি জোসেফ। জাকির হাসান ডান দিকে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নেন। ওয়েস্ট ইন্ডিজ ২৬১/৭।


Post a Comment