মুম্বই:
সারা আলি খান! বলিউডের দক্ষ অভিনেত্রী তিনি। অভিনয় জগতে পা রেখেই সারা
বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসে দৌড়াতে জানেন! সুশান্ত সিং রাজপুতের
সঙ্গে তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’ থেকেই সারা সকলের প্রিয় হয়ে ওঠেন!
ইতিমধ্যেই তিনি অক্ষয়কুমার থেকে বরুণ ধাওয়ান, ধনুশ বহু অভিনেতার সঙ্গে কাজ
করেছেন। সারা এমন অভিনেত্রী যে একাই গোটা ছবিটা টেনে নিয়ে যেতে পারেন! তাঁর
বাবা সইফ আলি খান, মা অমৃতা সিং। বাবা মায়ের ডির্ভোসের পর সারা মায়ের
সঙ্গে থাকলেও বাবা ও তাঁর স্ত্রী করিনার সঙ্গে দারুণ সম্পর্ক!
ভাবছেন তো হঠাৎ করে সারার কথা কেন বলা হচ্ছে? কারণ সম্প্রতি তাঁর একটি
ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে! সেখানে দেখা যাচ্ছে সারা
এয়ারপোর্ট থেকে ফিরছেন! একদম ক্যাসুয়াল পোশাকে। নায়িকা সুলভ চাকচিক্য ছাড়াই
ঝলমল করছেন তিনি! আর তাঁকে দেখেই এক মহিলা ভক্ত এগিয়ে এলেন। ওই ভক্ত
সারাকে বলেন, “তাঁর নাতনি সারার সঙ্গে একটি ছবি তুলতে চাইছে, যদি সারা রাজি
হন?” সারা সঙ্গে সঙ্গে হাসি মুখে রাজি হয়ে যান! এরপরেই ঘটে কাণ্ড!

Post a Comment